বাংলা - সূরা আল-ফাজর

পবিত্র কুরআন » বাংলা » সূরা আল-ফাজর

বাংলা

সূরা আল-ফাজর - Verses Number 26
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ ( 1 ) আল-ফাজর - Ayaa 1
আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ ( 2 ) আল-ফাজর - Ayaa 2
অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,
عَامِلَةٌ نَّاصِبَةٌ ( 3 ) আল-ফাজর - Ayaa 3
ক্লিষ্ট, ক্লান্ত।
تَصْلَىٰ نَارًا حَامِيَةً ( 4 ) আল-ফাজর - Ayaa 4
তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ ( 5 ) আল-ফাজর - Ayaa 5
তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ( 6 ) আল-ফাজর - Ayaa 6
কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ ( 7 ) আল-ফাজর - Ayaa 7
এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ( 8 ) আল-ফাজর - Ayaa 8
অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,
لِّسَعْيِهَا رَاضِيَةٌ ( 9 ) আল-ফাজর - Ayaa 9
তাদের কর্মের কারণে সন্তুষ্ট।
فِي جَنَّةٍ عَالِيَةٍ ( 10 ) আল-ফাজর - Ayaa 10
তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।
لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً ( 11 ) আল-ফাজর - Ayaa 11
তথায় শুনবে না কোন অসার কথাবার্তা।
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ( 12 ) আল-ফাজর - Ayaa 12
তথায় থাকবে প্রবাহিত ঝরণা।
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ ( 13 ) আল-ফাজর - Ayaa 13
তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ ( 14 ) আল-ফাজর - Ayaa 14
এবং সংরক্ষিত পানপাত্র
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ( 15 ) আল-ফাজর - Ayaa 15
এবং সারি সারি গালিচা
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ ( 16 ) আল-ফাজর - Ayaa 16
এবং বিস্তৃত বিছানো কার্পেট।
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ( 17 ) আল-ফাজর - Ayaa 17
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?
وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ ( 18 ) আল-ফাজর - Ayaa 18
এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?
وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ( 19 ) আল-ফাজর - Ayaa 19
এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?
وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ( 20 ) আল-ফাজর - Ayaa 20
এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?
فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ ( 21 ) আল-ফাজর - Ayaa 21
অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ( 22 ) আল-ফাজর - Ayaa 22
আপনি তাদের শাসক নন,
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ( 23 ) আল-ফাজর - Ayaa 23
কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,
فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ ( 24 ) আল-ফাজর - Ayaa 24
আল্লাহ তাকে মহা আযাব দেবেন।
إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ( 25 ) আল-ফাজর - Ayaa 25
নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ( 26 ) আল-ফাজর - Ayaa 26
অতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

বই

  • কুরআনের সঙ্গে পূর্বসূরীদের সম্পর্কএটি একটি সংক্ষিপ্ত অথচ অতি গুরুত্বপূর্ণ বিয়ষে রচিত আরবী গ্রন্থের অনুবাদ। লেখক এতে পবিত্র কুরআনের সঙ্গে পূর্বসূরী নেককারদের শিক্ষণীয় ঘটনা এবং কুরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা তুলে ধরেছেন।

    সংকলন : খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : আলী হাসান তৈয়ব

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/364834

    Download :কুরআনের সঙ্গে পূর্বসূরীদের সম্পর্ককুরআনের সঙ্গে পূর্বসূরীদের সম্পর্ক

  • আল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্যবর্তমান প্রবন্ধে আল্লাহর উপর তাওয়াক্কুলের ফজিলত ও গুরুত্ব, ইসলামে তাওয়াক্কুলের মর্যাদা ইত্যাদি কুরআন- সুন্নাহর দালিলিক বর্ণনায় সমৃদ্ধ করে উপস্থাপন করা হয়েছে।

    সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/314972

    Download :আল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্যআল্লাহর উপর তাওয়াক্কুল : গুরুত্ব ও তাৎপর্য

  • জানাযার কিছু বিধানলেখক প্রশ্নোত্তরের মাধ্যমে এ কিতাবে মুমূর্ষু ব্যক্তিকে তালকিন করা, মৃত ব্যক্তির জানাযা, কাফন-দাফন, কবর যিয়ারত ও মৃতের পরিবারকে সমবেদনা জানানো বিবিধ বিষয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে বিস্তারিত আলোচনা করার প্রয়াস পেয়েছেন। যা প্রত্যেক মুসলমানের জানা থাকা অপরিহার্য।

    সংকলন : আব্দুল আযীয ইবন আবদুল্লাহ ইবন বায

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - সানাউল্লাহ নজির আহমদ

    অনুবাদক : শিহাব উদ্দিন হোসাইন আহমদ

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/344610

    Download :জানাযার কিছু বিধানজানাযার কিছু বিধান

  • মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব ; ইসলামের ইশতিহার ও সনদমুসলিম নারীর অধিকার ও দায়িত্ব , ইসলামের ইশতিহার ও সনদ : ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। দিয়েছে তাকে উপযুক্ত সম্মান, প্রাপ্য অধিকার। অন্যপক্ষে পাশ্চত্যজগৎ বস্তুবাদী সভ্যতার করুণ কষাঘাতে নারীকে করেছে বিপন্ন নানাভাবে, কেড়ে নিয়েছে তার সম্ভ্রম, মর্যাদা, এবং ঠেলে দিয়েছে কদর্যতার অতল গহ্বরে। বইটিতে ইসলাম ও পাশ্চত্য সভ্যতায় নারীর অধিকার ও সনদ বিষয়ে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানময় আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার বিষয়ে এখনো যারা সন্দেহে নিপতিত বইটি তাদেরকে সকল দ্বৈতবোধ থেকে মুক্ত করবে বলে বিশ্বাস।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/53493

    Download :মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব ; ইসলামের ইশতিহার ও সনদমুসলিম নারীর অধিকার ও দায়িত্ব ; ইসলামের ইশতিহার ও সনদ

  • সালাতের সময়সূচিসালাতের সময়সূচি: গ্রন্থকার শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন সালাতের ওয়াক্তসমূহের দলীলভিত্তিক আলোচনা উপস্থাপনা করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলার সুন্দর সমাধান পেশ করেছেন।

    সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/357417

    Download :সালাতের সময়সূচিসালাতের সময়সূচি

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share