পবিত্র কুরআন » বাংলা » সূরা আন-নাবা
বাংলা
বই
- শিয়া আকিদার অসারতাগ্রন্থকার এখানে ইমামিয়া জা‘ফরিয়া শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে বিস্তারিত আলোচনা তাদের গ্রন্থের সাহায্যে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন যে, তারা ইহুদী, খ্রিষ্টান ও সকল মুশরিকদের মত আল্লাহর সাথে শির্কের আকিদা (বিশ্বাস) পোষণ করে। তাছাড়া তারা ‘বাদা’ এর আকিদা পোষণ করে, যা আল্লাহ তা‘আলার প্রতি অজ্ঞতার সম্পর্ককে আবশ্যক করে তোলে। অনুরূপভাবে তারা বার ইমামের নিষ্পাপ হওয়ার আকিদা পোষণ করে; যা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুওয়তের আকিদার পরিপন্থী। তাছাড়া তারা ‘কুরআন বিকৃত ও পরিবর্তিত অবস্থায় মওজুদ রয়েছে এবং তাতে বেশি ও কম করা হয়েছে’ — এমন আকিদা বিশ্বাস পোষণ করে; আর এটা তাদের নোংরা ও নিকৃষ্ট আকিদাসমূহের অন্যতম, যা তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেয়া আবশ্যক করে তোলে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু ‘আনহুম-দের অসম্মান করে। আর মুমিন জননী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রাদিয়াল্লাহু ‘আনহুন্না-দের অসম্মান করে থাকে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, বিশেষ করে নারীদের নেত্রী ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু ‘আনহুন্না-দের অসম্মান করে। তারা আব্বাস, ইবনু আব্বাস ও ‘আকিল রাদিয়াল্লাহু ‘আনহুম-দের অপমান করে। তারা খোলাফায়ে রাশেদীন, মুহাজির ও আনসার রাদিয়াল্লাহু ‘আনহুম-দের অপমান করে। তারা আহলে বাইত রাদিয়াল্লাহু ‘আনহুম তথা নবী পরিবার-পরিজনের মধ্যকার ইমামদের অপমান করে থাকে। তারা ‘তাকিয়া এর আকিদায় বিশ্বাসী। তারা মুত‘আ বিয়ের (সাময়িক বিয়ে) বৈধতা দেয়। তারা মহিলাদের যৌনাঙ্গ ধার করার (বেশ্যাবৃত্তি) বৈধ মনে করে। তারা নারীদের সাথে সমকামিতা বৈধ মনে করে। তারা রাজ‘আ বা পুনর্জন্মের আকিদায় বিশ্বাসী; তারা মৃত্তিকার আকিদায় বিশ্বাসী। তারা হোসাইনের শাহাদাতের স্মরণে মাতম, বক্ষ বিদীর্ণকরণ ও গালে আঘাত করার মধ্যে সাওয়াব প্রত্যাশার আকিদা; যা বিপদে ধৈর্য অবলম্বন করার ইসলামী আকিদা বিশ্বাসের পরিপন্থী।
সংকলন : মুহাম্মাদ আব্দুস সাত্তার আত-তুনসাবী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/370147
- ইসলামে ইবাদতের ধারণাএকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে স্থান পেয়েছে ইবাদত অভিধার অর্থ ও ব্যাখ্যা, মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য, আল্লাহর ইবাদত ও দাসত্বের পথ ও পদ্ধতি, বান্দার উপর আল্লাহর হক ও পূর্ণাঙ্গরূপে আল্লাহর ইবাদতের পথ ও পদ্ধতি।
সংকলন : ইকবাল হোছাইন মাছুম
সম্পাদক : চৌধুরী আবুল কালাম আজাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/321612
- শিয়াদের আকীদা-বিশ্বাসএকটি গুরুত্বপূর্ণ পুস্তিকা। শিয়া সম্প্রদায়ের উন্মেষের ইতিহাস অনুসন্ধান, তাদের রাফেযী সম্প্রদায় হিসেবে খ্যাতি পাওয়ার কারণ, শিয়াদের মৌলিক আকীদা-বিশ্বাস, যার কারণে সরল-সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গোমরাহ ফেরকায় পরিণত হয়েছে এসবের দলিলনির্ভর আলোচনা স্থান পেয়েছে বক্ষ্যমাণ এই পুস্তিকায়।
সংকলন : আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আস সালাফী
সম্পাদক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
প্রকাশনায় : সুন্নাহ প্রতিরক্ষা ওয়েবসাইট : http://www.dd-sunnah.net
Source : http://www.islamhouse.com/p/324697
- শিশুদের তাওহীদ শিক্ষাশিশুদের তাওহীদ ও আকাইদ বিষয়ে স্পষ্ট জ্ঞান দেয়া জরুরি। বক্ষ্যমাণ রচনাটি এ ক্ষেত্রে একটি সার্থক প্রয়াস।এতে তাওহীদ ও আকাইদবিষয়ক প্রয়োজনীয় সব মাসায়েল স্থান পেয়েছে সহজ ও সাবলীল ভাষায় ও যৌক্তিক ধারাবাহিকতায়। প্রতিটি বক্তব্যে কুরআন সুন্নাহর প্রমানও পেশ করা হয়েছে।
সংকলন : আব্দুল আযীয বিন মুহাম্মদ আল আব্দুল লাতীফ
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
অনুবাদক : কামাল উদ্দীন মোল্লা
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/324656
- নারীদের প্রাকৃতিক রক্তস্রাবনারীদের প্রাকৃতিক রক্তস্রাব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। রক্তস্রাব সংক্রান্ত্র গুরুত্বপূর্ণ সকল তথ্য, সাতটি পরিচ্ছেদে বিন্যস্ত করে, গ্রন্থটিতে উপস্থাপন করা হয়েছে সুগঠিত ভাষায়। পরিচ্ছেদগুলো নিম্নরূপ। প্রথম পরিচ্ছেদ : হায়েযের অর্থ ও হেকমত দ্বিতীয় পরিচ্ছেদ : হায়েযের সময়সীমা তৃতীয় পরিচ্ছেদ : হায়েযের জরূরী অবস্থা চতুর্থ পরিচ্ছেদ : হায়েযের হুকুম-আহকাম পঞ্চম পরিচ্ছেদ : এস্তেহাজা ও তার বিধান ষষ্ঠ পরিচ্ছেদ : নিফাস ও তার হুকুম সপ্তম পরিচ্ছেদ : হায়েয বন্ধ অথবা সংঘটিত করার ঔষধ ব্যবহারের হুকুম
সংকলন : মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
অনুবাদক : মিজানুর রহমান আবুল হোসাইন ফেনভী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/153523












