বাংলা - সূরা আত-তারেক

পবিত্র কুরআন » বাংলা » সূরা আত-তারেক

বাংলা

সূরা আত-তারেক - Verses Number 22
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ( 1 ) আত-তারেক - Ayaa 1
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
وَالْيَوْمِ الْمَوْعُودِ ( 2 ) আত-তারেক - Ayaa 2
এবং প্রতিশ্রুত দিবসের,
وَشَاهِدٍ وَمَشْهُودٍ ( 3 ) আত-তারেক - Ayaa 3
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ( 4 ) আত-তারেক - Ayaa 4
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
النَّارِ ذَاتِ الْوَقُودِ ( 5 ) আত-তারেক - Ayaa 5
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ( 6 ) আত-তারেক - Ayaa 6
যখন তারা তার কিনারায় বসেছিল।
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ( 7 ) আত-তারেক - Ayaa 7
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ ( 8 ) আত-তারেক - Ayaa 8
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ ( 9 ) আত-তারেক - Ayaa 9
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ( 10 ) আত-তারেক - Ayaa 10
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ( 11 ) আত-তারেক - Ayaa 11
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ( 12 ) আত-তারেক - Ayaa 12
নিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ( 13 ) আত-তারেক - Ayaa 13
তিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ( 14 ) আত-তারেক - Ayaa 14
তিনি ক্ষমাশীল, প্রেমময়;
ذُو الْعَرْشِ الْمَجِيدُ ( 15 ) আত-তারেক - Ayaa 15
মহান আরশের অধিকারী।
فَعَّالٌ لِّمَا يُرِيدُ ( 16 ) আত-তারেক - Ayaa 16
তিনি যা চান, তাই করেন।
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ ( 17 ) আত-তারেক - Ayaa 17
আপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
فِرْعَوْنَ وَثَمُودَ ( 18 ) আত-তারেক - Ayaa 18
ফেরাউনের এবং সামুদের?
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ ( 19 ) আত-তারেক - Ayaa 19
বরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ ( 20 ) আত-তারেক - Ayaa 20
আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ ( 21 ) আত-তারেক - Ayaa 21
বরং এটা মহান কোরআন,
فِي لَوْحٍ مَّحْفُوظٍ ( 22 ) আত-তারেক - Ayaa 22
লওহে মাহফুযে লিপিবদ্ধ।

বই

  • অন্তর বিধ্বংসী বিষয়: দুনিয়ার মহব্বতদুনিয়ার মহব্বত একটি মারাত্মক ব্যাধি, যা মানবাত্মাকে ধ্বংস করে দেয় এবং মানবজাতিকে আখিরাত বিমুখ করে। আমাদের অন্তর বিধ্বংসী বিষয় সমূহের সর্ব শেষ আলোচনা দুনিয়ার মহব্বত। এ রেসালাটিতে দুনিয়ার হাকিকত কি, দুনিয়াতে মুমিনদের অবস্থান ও দুনিয়ার সাথে তাদের সম্পর্কের মান-দণ্ড কেমন হওয়া উচিত, তা এ কিতাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে। তারপর দুনিয়ার মহব্বত ও আসক্তির কারণে মানব জীবনে কি কি প্রভাব পড়তে পারে, কি ক্ষতি হতে পারে, তার চিকিৎসা কি এবং দুনিয়ার প্রতি আসক্তির কারণসমূহ এ রিসালাটিতে আলোচনা করা হবে।

    সংকলন : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/373476

    Download :অন্তর বিধ্বংসী বিষয়: দুনিয়ার মহব্বতঅন্তর বিধ্বংসী বিষয়: দুনিয়ার মহব্বত

  • কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি/ এইডস প্রতিরোধে তরুণদের করণীয়কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি/এইডস প্রতিরোধে তরুণদের করণীয়: এ প্রবন্ধে এইচ আই ভি সম্পর্কে তথ্য ও তত্ত্বমূলক আলোচনার পাশাপাশি কুরআন ও সুন্নাহর আলোকে কীভাবে তা প্রতিরোধ করা যায়, আর এ ব্যাপারে যুবকদের করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।

    সংকলন : মোহাম্মদ মানজুরে ইলাহী

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/357411

    Download :কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি/ এইডস প্রতিরোধে তরুণদের করণীয়কুরআন ও সুন্নার আলোকে এইচআইভি/ এইডস প্রতিরোধে তরুণদের করণীয়

  • আল্লাহর পথে দা‌ওয়াতআল্লাহর পথে আহ্বান সব থেকে বড় আমল। কেননা তা নবী-রাসূলদের দায়িত্ব। আর নবী-রাসূলগণ ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পথে আহ্বান আল্লাহকে জানার পথ দেখায়, নবীকে জানার পথ দেখায়। শুধু তাই নয় বরং আল্লাহ তাআলা স্বয়ং এ কর্মের প্রশংসা করেছেন। ইরশাদ হয়েছে: ঐ ব্যক্তি থেকে কথায় কে উত্তম যে আল্লাহর পথে আহ্বান করল এবং সৎ কাজ করল। বক্ষ্যমাণ গ্রন্থে দাওয়াবিষয়ক কিছু মূল্যবান আলোচনা এসেছে যা সবার উপকারে আসবে বলে আশা।

    সংকলন : প্রফেসর ড. খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর

    সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/316921

    Download :আল্লাহর পথে দা‌ওয়াতআল্লাহর পথে দা‌ওয়াত

  • কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রমপ্রবন্ধটিতে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব, তাঁর দা‘ওয়াহ এর পদ্ধতি ও কার্যক্রম এবং তাঁর দাওয়াত থেকে প্রাপ্ত শিক্ষণীয় বিষয়সমূহ স্থান পেয়েছে।

    সংকলন : মো: আব্দুল কাদের

    সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

    প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ

    Source : http://www.islamhouse.com/p/384028

    Download :কুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রমকুরআনের আলোকে মূসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও দা‘ওয়াহ কার্যক্রম

  • নামায শিক্ষাসংক্ষিপ্ত ও সাবলীলভাবে লিখিত এ বইটি নামায শিক্ষা বিষয়ে একটি চমৎকার রচনা। বিস্তারিত মাসআলা-মাসায়েলের আলোচনায় না গিয়ে সহজ-সরলভাবে নামায সংক্রান্ত সকল তথ্যই স্থান পেয়েছে বইটিতে। আশা করি সবাই উপকৃত হবেন।

    সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

    প্রকাশনায় : ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব

    Source : http://www.islamhouse.com/p/208850

    Download :নামায শিক্ষানামায শিক্ষা

ভাষা

Choose সূরা

বই

Choose tafseer

Participate

Bookmark and Share