পবিত্র কুরআন » বাংলা » বই » হিল্লা বিয়ে
হিল্লা বিয়ে
হিল্লা বিয়া অর্থাৎ কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে তিন তালাক দেয়, তখন স্ত্রী তার উপর হারাম হয়ে যায়, যতক্ষণ না স্ত্রী সে ব্যতীত অন্য স্বামীকে বিয়ে করে। যেমন আল্লাহ তার কুরআনে উল্লেখ করেছেন, যেরূপ এসেছে তার নবীর সুন্নতে এবং যার উপর সকল উম্মতের ঐক্যমত। কোন ব্যক্তি যখন এ নারীকে তালাক দেয়ার নিয়তে বিয়ে করে, যেন সে তার পূর্বের স্বামীর জন্য হালাল হয়, তখন এ বিয়ে হয় হারাম ও বাতিল। লেখক এ বইয়ে কুরআন ও হাদিসের দৃষ্টিতে হিল্লা বিয়া সম্পর্কে বিশদভাবে বর্ণনার প্রয়াস পেয়েছেন। প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অতঃপর এ বিষয়ে বিশেষজ্ঞ মুফতিদের কয়েকটি ফতোয়া ও তালাক সংক্রান্ত দু’টি আয়াত তাফসিরসহ উদ্ধৃত করেছেন। আশা করছি সকল শ্রেণির পাঠক এ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।সংকলন : সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদক : মোহাম্মদ মানজুরে ইলাহী
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/338957
বই
- অন্তর বিধ্বংসী বিষয়: দুনিয়ার মহব্বতদুনিয়ার মহব্বত একটি মারাত্মক ব্যাধি, যা মানবাত্মাকে ধ্বংস করে দেয় এবং মানবজাতিকে আখিরাত বিমুখ করে। আমাদের অন্তর বিধ্বংসী বিষয় সমূহের সর্ব শেষ আলোচনা দুনিয়ার মহব্বত। এ রেসালাটিতে দুনিয়ার হাকিকত কি, দুনিয়াতে মুমিনদের অবস্থান ও দুনিয়ার সাথে তাদের সম্পর্কের মান-দণ্ড কেমন হওয়া উচিত, তা এ কিতাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে। তারপর দুনিয়ার মহব্বত ও আসক্তির কারণে মানব জীবনে কি কি প্রভাব পড়তে পারে, কি ক্ষতি হতে পারে, তার চিকিৎসা কি এবং দুনিয়ার প্রতি আসক্তির কারণসমূহ এ রিসালাটিতে আলোচনা করা হবে।
সংকলন : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/373476
- সুন্নতের আলো ও বিদআতের আঁধারবর্তমান সমাজে নানা রঙ্গের ও ধরন-ধারণের বিদয়াতের ছড়াছড়ি দেখা যায়। ইসলামের মৌল ধারার সাথে এসবের আদৌ কোনো সম্পর্ক নেই। বর্তমান সমাজে যেসব বিদয়াত বেশি প্রসিদ্ধি পেয়েছে সেগুলোকে সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে। বিদয়াতগুলো উন্মোচিত করার সাথে সাথে তার পাশাপাশি সুন্নত কী তাও তুলে ধরা হয়েছে।
সংকলন : সাঈদ বিন আলী বিন ওয়াহাফ আল-ক্বাহত্বানী
অনুবাদক : সিরাজুল ইসলাম আলী আকবর
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/228837
- হজ্জের মর্মার্থ ও শিক্ষাআলোচ্য রচনায় আল-কুরআন ও সুন্নাহর আলোকে হজের কিছু শিক্ষা ও মর্মার্থ তুলে ধরা হয়েছে।
সংকলন : মোহাম্মদ মানজুরে ইলাহী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/376487
- শিশুদের লালন-পালন : মাতা-পিতার দায়িত্ব ও সন্তানের করণীয়এটি একটি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ, যাতে শিশু-কিশোরদের লালন-পালন ও তালীম-তরবিয়ত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। শিশু-কিশোরদের ঈমান-আক্বীদা, আদব-আখলাক ছাড়াও সালাত আদায়, মাতা-পিতা সাথে ভালো ব্যবহার ইত্যাদির পদ্ধতি আলোচনা করা হয়েছে।
সংকলন : শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
সম্পাদক : মো: আব্দুল কাদের
অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/338955
- যিলহজ, ঈদ ও কোরবানিযিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ দশকে এবাদত-বন্দেগির তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো কাল ও সময় নেই মর্মে হাদিসে এসেছে। আরাফা দিবস মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তিলাভের শ্রেষ্ঠ দিবস, যে দিবসের রোজা বিগত ও আগত এক বছরের পাপের কাফফারা। এ দিবসটিও যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত। ইয়াউমুন নাহর, যা হাদিসের ভাষ্যানুযায়ী সমধিক মহিমান্বিত দিবস, যিলহজের প্রথম দশকেই অবস্থিত। বড় ঈদ ও কোরবানি এ দশকেই স্থান পেয়েছে, এবং উভয়টারই রয়েছে ভিন্ন ভিন্ন আহকাম। আমাদের বর্তমান রচনাটি উল্লিখিত সবকটি বিষয়কেই আলোচনায় এনেছে যথার্থভাবে। রচনাটি পাঠকবৃন্দের উপকারে আসবে বলে আমাদের আশা।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60461












