পবিত্র কুরআন » বাংলা » বই » ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন
ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন
“ইসলাম: একমাত্র পরিপূর্ণ দীন” গ্রন্থটি মূলত একটি বক্তব্য, যা শাইখ মুহাম্মাদ আল-আমীন ইবন মুহাম্মাদ আল-মুখতার আশ-শানকীতী রহ. মসজিদে নববীতে প্রদান করেছিলেন। এতে তিনি দুনিয়ার সকল বিষয় পরিচালিত হয় এমন দশটি মহান বিষয়ের প্রতি আলোকপাত করে কুরআনের মাধ্যমে এর সমাধান করেছেন। বিষয়গুলো হচ্ছে: ১. তাওহীদ; ২. উপদেশ; ৩. সৎকর্ম ও অন্যান্য কর্মের মধ্যে পার্থক্য; ৪. পবিত্র শরীয়ত ব্যতীত অন্য কোন বিধানকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ; ৫. সমাজের সামাজিক অবস্থা; ৬. অর্থনীতি; ৭. রাজনীতি; ৮. কাফির কর্তৃক মুসলিমদের উপর প্রভাব বিস্তার সমস্যা; ৯. কাফিরদের প্রতিরোধে মুসলিমদের সংখ্যাগত ও প্রস্তুতিগত দুর্বলতা সমস্যা; ১০. সমাজের পারস্পরিক আন্তরিক অনৈক্য সমস্যা।সংকলন : মুহাম্মদ আল আমীন আশ শানকিতী
সম্পাদক : মো: আব্দুল কাদের
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/379397
বই
- ইসলামী সভ্যতা ও সংস্কৃতিএ বইটিতে মুসলিম নর-নারীর প্রাত্যহিক জীবনের অতি প্রয়োজনীয় কৃষ্টি-কালচার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় স্থান পেয়েছে।
সংকলন : চৌধুরী আবুল কালাম আজাদ - আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান
সম্পাদক : নুমান বিন আবুল বাশার - ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/116950
- মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব ; ইসলামের ইশতিহার ও সনদমুসলিম নারীর অধিকার ও দায়িত্ব , ইসলামের ইশতিহার ও সনদ : ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। দিয়েছে তাকে উপযুক্ত সম্মান, প্রাপ্য অধিকার। অন্যপক্ষে পাশ্চত্যজগৎ বস্তুবাদী সভ্যতার করুণ কষাঘাতে নারীকে করেছে বিপন্ন নানাভাবে, কেড়ে নিয়েছে তার সম্ভ্রম, মর্যাদা, এবং ঠেলে দিয়েছে কদর্যতার অতল গহ্বরে। বইটিতে ইসলাম ও পাশ্চত্য সভ্যতায় নারীর অধিকার ও সনদ বিষয়ে বস্তুনিষ্ঠ ও বিজ্ঞানময় আলোচনা করা হয়েছে। ইসলামে নারীর অধিকার বিষয়ে এখনো যারা সন্দেহে নিপতিত বইটি তাদেরকে সকল দ্বৈতবোধ থেকে মুক্ত করবে বলে বিশ্বাস।
সম্পাদক : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/53493
- আন্-নওয়াবীর চল্লিশ হাদীসআন্-নাওয়াবীর চল্লিশ হাদীস: একটি বিখ্যাত মূলভাষ্য, যাতে বিভিন্ন বিষয়ে সনদ ব্যতীত মোট বিয়াল্লিশটি হাদীস রয়েছে। এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। আখেরাত অনুরাগী প্রতেকের উচিৎ এ হাদীসগুলো জানা। কেননা, এগুলোতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি ও সকল সৎকাজের ইঙ্গিত।
সংকলন : আবু যাকারিয়া আন-নাওয়াবী
সম্পাদক : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া - আবু সালমান মুহাম্মাদ মুতিউল ইসলাম ইবন আলী আহমাদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/340528
- মুক্তিপ্রাপ্ত দলের পাথেয়বইটি মুক্তিপ্রাপ্ত দলের মৌল ধারণা, চিন্তাধারা, প্রকরণ-উপকরণ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত। বিষয়ের বিবেচনায় বইটি অনন্য।
সংকলন : শাইখ মুহাম্মদ ইবন জামীল যাইনূ
অনুবাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/236808
- অন্তর বিধ্বংসী বিষয়: প্রবৃত্তির অনুসরণ“ঈমান বিধ্বংসী বিষয়: প্রবৃত্তির অনুসরণ” সিরিজের এ গ্রন্থটিতে সম্মানিত লেখক প্রবৃত্তির সংজ্ঞা, প্রবৃত্তির অপকারিতা এবং প্রবৃত্তির অনুসরণ না করার উপকারিতা, প্রবৃত্তি অনুসরণের কারণ, প্রবৃত্তি অনুসরণের প্রতিকার এবং প্রশংসনীয় ও নিন্দনীয় প্রবৃত্তির ব্যাখ্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।
সংকলন : মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
সম্পাদক : মো: আব্দুল কাদের
অনুবাদক : জাকের উল্লাহ আবুল খায়ের
Source : http://www.islamhouse.com/p/383818












